ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মসজিদ পরিষ্কারের নামে শিশু ধর্ষণ, সেই মোজাম্মেল গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 3:36 PM

মসজিদ পরিষ্কারের নামে শিশু ধর্ষণ, সেই মোজাম্মেল গ্রেফতার

মসজিদ পরিষ্কারের নামে শিশু ধর্ষণ, সেই মোজাম্মেল গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে একটি মাদরাসার মক্তবে এক মাসে চারবার ধর্ষণের শিকার হয় ১১ বছরের এক শিশু। সংবাদমাধ্যমে এ বিষয়ে জানতে পেরে অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১ নভেম্বর) রাতে তাকে কুমিল্লার দেবীদ্বার থেকে গ্রেফতার করে র‌্যাব-৭।

মোজাম্মেল হক স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার মসজিদের মক্তবে পড়ত শিশুটি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর এএসপি মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, পত্রিকায় প্রকাশিত সংবাদমাধ্যমে র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকায় ১১ বছরের একটি শিশু একাধিকবার ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে স্থানীয় ফোরকানিয়া মাদরাসার শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মো. মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মোজাম্মেল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, চাম্বল এলাকার ওই ফোরকানিয়া মাদরাসার মক্তবে পড়াতেন মোজাম্মেল হক। প্রতিদিন ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত চলত পাঠদান। এরপর অন্যদের ছুটি দিয়ে মসজিদ পরিষ্কারের নামে রেখে দিতেন তার পছন্দের কোনো এক ছাত্রকে। মামলা দায়েরের পর তিনি পালিয়ে যান। কিন্তু র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, আসামি মোজাম্মেল হক কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় তার আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। রাতে অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status