ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইসলাম নিয়ে কটুক্তি করায় দুই ভাইকে ধরে পুলিশে দিলো জনতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:44 PM

ইসলাম নিয়ে কটুক্তি করায় দুই ভাইকে ধরে পুলিশে দিলো জনতা

ইসলাম নিয়ে কটুক্তি করায় দুই ভাইকে ধরে পুলিশে দিলো জনতা

নোয়াখালীর হাতিয়ার ইসলাম ধর্ম ও হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় এলাকাবাসী। সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস গণমাধ্যমকর্মীদের জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে ঘটনাটি ঘটে।


আটককৃতরা হলো- জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য সোনাদীয়া গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও ফুলক চন্দ্র দাস (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তদন্ত কাঞ্চন কান্তি দাস জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status