ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘দৌড়ানোর কি দরকার যদি উড়তে পারি’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 November, 2020, 1:38 PM

‘দৌড়ানোর কি দরকার যদি উড়তে পারি’

‘দৌড়ানোর কি দরকার যদি উড়তে পারি’

বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার আর্লিং ব্রুট হরলান্ড বলেন, এটা অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সেও তিনি অসাধারণ। এই লোকটা স্বাভাবিক না। জ্বলাতান ইব্রাহিমোভিচকে নিয়ে মোটেও বাড়িয়ে বলেননি। কাল উদিনেসের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর টুইট করেন ইব্রাহিমোভিচ, ‘দৌড়ানোর কি দরকার যদি উড়তে পারি’।

টুইটে একটি ছবিও সংযুক্তি ছিল। কথার মতো ছবিটাও বিশেষ কিছু। শূন্যে লাফিয়ে ৩৯ বছর বয়সী ইব্রার ওভারহেড কিক করার ছবি। ৮৩ মিনিটে ইব্রার ওই কিক থেকে করা গোলেই জয় তুলে নেয় এসি মিলান।

এখন ইব্রা হয়তো সেরাদের বিতর্কে থাকবেন না কিন্তু এই বয়সেও মাঠে তার পারফরম্যান্স ও প্রভাবও কেউ অস্বীকার করতে পারবে না। ১৮ মিনিটে ফ্রাঙ্ক কেসির করা মিলানের প্রথম গোলের উৎসও ছিলেন ইব্রা। বয়স যে তার জন্য স্রেফ সংখ্যা সেটি শুধু তার শারীরিক গড়ন নয় পারফরম্যান্সও বলে দেয়।

সিরি ‘আ’ তে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে শেষ ৬ ম্যাচেই গোল করলেন মিলান তারকা।

গত ডিসেম্বরে মিলানে যোগ দিয়েছিলেন ইব্রা। যে বয়সে লোকে বুট তুলে রাখে সে বয়সে তিনি চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। আর এ মৌসুমে রয়েছেন আগুনে ফর্মে। সিরি ‘আ’ তে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট এসি মিলানের। এর মধ্যে ৪ ম্যাচে ইব্রার গোলসংখ্যা ৭টি। জোড়া গোল করেছেন আগের তিন ম্যাচে। ১১ মাস আগে এই ইব্রাকে সই করানো মিলান এখন পয়েন্ট তালিকার শীর্ষে।

শুধু তাই নয়, সিরি আ-র এ মৌসুমে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ইব্রা। এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে মিলানের সর্বশেষ ৭ ম্যাচে ১০ গোলে প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রয়েছে এই সুইডিশ তারকার। কাল উদিনেসে ডিফেন্ডার বক্সের মধ্যে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে বলটা মাথার ওপর তুলেছিলেন। ইব্রা সেই সুযোগে ওভারহেড কিকে বল জড়িয়েছেন জালে। বলটা পায়ে ঠিকমতো না লাগলেও গোল হওয়ার জন্য যথেষ্ট ছিল।

মিলানের হয়ে এ নিয়ে টানা ৬ ম্যাচে গোল করলে ইব্রা। গত সেপ্টেম্বরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ইব্রার এই শারীরিক সক্ষমতা অবাক না করে পারে না।


সম্পাদনা: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status