ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদ্রাসা শিক্ষা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই: তথ্য প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 October, 2020, 11:15 PM

মাদ্রাসা শিক্ষা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই: তথ্য প্রতিমন্ত্রী

মাদ্রাসা শিক্ষা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, মাদ্রাসা শিক্ষা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে।

শনিবার (৩১ অক্টোবর) জামালপুরের সরিষাবাড়ীতে দৌলতপুর মহিলা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আর্থিক অনুদান দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মাদরাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরিতে যোগদানে এখন আর কোনো সমস্যা নেই। দু’এক জায়গায় যে সমস্যা রয়েছে তা সহসাই কেটে যাবে।

তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার করার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদরাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। মাদরাসায় লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে না। বরং মাদরাসায় পড়ুয়া ছাত্রীরা তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলছে।

এসময় উপস্থিত ছিলেন তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষকরা।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status