ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৪ মে ২০২৬ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
লালমনিরহাটে শিশু ধর্ষণে জড়িত আসামি ঢাকায় গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 October, 2020, 11:05 PM

লালমনিরহাটে শিশু ধর্ষণে জড়িত আসামি ঢাকায় গ্রেফতার

লালমনিরহাটে শিশু ধর্ষণে জড়িত আসামি ঢাকায় গ্রেফতার

লালমনিরহাট জেলার পাটগ্রামে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ আলীকে (৩০) রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান জানান, গত ১৪ জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জনৈক দুলালের ফাঁকা বাসায় ডেকে ভিকটিমকে (১৩) মো. ওয়াজেদ আলী ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করায় ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি পরিবারকে জানালে ওয়াজেদ আলী ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে গত ২৬ জুলাই ভিকটিমের পিতা বাদী হয়ে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২১।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেফতারে র‌্যাব-১ এর সহায়তা চান। র‌্যাব-১ তাৎক্ষণিকভাবে ধর্ষণকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সঙ্গে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) বিকেলে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status