এছাড়া রেলওয়ে জিআরপি পুলিশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
ডিসি ফুয়াদ হোসেন আনন্দ জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন স্টেশনে একযোগে ব্লকচেক অভিযানে ৭৯১ জন বিনা টিকিটের ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ এক লাখ ১০ হাজার ৮১৫ টাকা এবং জরিমানা বাবদ ৮৬ হাজার ৪৫৫ টাকাসহ মোট এক লাখ ৯৭ হাজার ২৭০ টাকা আদায় করা হয় এবং ট্রেনে গণউপদ্রব সৃষ্টি করার জন্যে তিনজন হকারকে আইনের হাতে সোপর্দ করা হয়। বিনা টিকেটের ট্রেন যাত্রীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।