ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
শরণার্থী থেকে পরিচ্ছন্নতাকর্মী, অতঃপর এমপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:37 PM

শরণার্থী থেকে পরিচ্ছন্নতাকর্মী, অতঃপর এমপি

শরণার্থী থেকে পরিচ্ছন্নতাকর্মী, অতঃপর এমপি

শরণার্থী হয়ে নিউজিল্যান্ডে ঢুকেছিলেন তিনি। বেছে নিয়েছিলেন পরিচ্ছন্নতাকর্মীর কাজ। এবারের নির্বাচনে সেই ইব্রাহিম ওমর নির্বাচিত হয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরিত্রিয়ায় জম্ম নেওয়া ইব্রাহিম ওমর শরণার্থী হিসেবে প্রথমে ২০০৩ সালে সুদানে পাড়ি জমান। সেখানে শরণার্থী শিবিরে বেশ কয়েক বছর কাটান তিনি। দোভাষী হিসেবে কাজ করতেন সেখানে। কিন্তু গুপ্তচর সন্দেহে ইব্রাহিমকে আটক করা হয় তখন। এরপর জাতিসংঘের সহায়তায় ছাড়া পান ইব্রাহিম। পরে জাতিসংঘের সহায়তাতেই শরণার্থী হিসেবে পাড়ি জমান নিউজিল্যান্ডে।

নতুন জীবনে দেশটির ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর পদোন্নতি পান ইব্রাহিম। সুপারভাইজার হওয়ার পর ওই ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতেই পড়াশোনা শুরু করেন। আর ছাত্র অবস্থায় তিনি রাজনীতিতে যুক্ত হন। এরপরের গল্প সুখের। আইনপ্রণেতা হওয়ার পর নিজের সেই পুরোনো অবস্থান ভুলে যাননি ইব্রাহিম। জয়ের পর তিনি বলেছেন, এই জয় নিম্ন আয়ের শ্রমজীবীদের, এই জয় সাবেক শরণার্থীদের।

এবার নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছে জেসিন্ডা আরডের্নের দল লেবার পার্টি। বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় বিজয় পেয়েছে তার দল। লেবার পার্টির হয়ে ইতিহাস সৃষ্টি করেন ইব্রাহিম। নিউজিল্যান্ডে প্রথম আফ্রিকান বংশোদ্ভূত আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন তিনি।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status