ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে: গাঙ্গুলী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:29 PM

আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে: গাঙ্গুলী

আহমেদাবাদে গোলাপি বলের টেস্ট ম্যাচ হবে: গাঙ্গুলী

দ্বিতীয়বারের মত দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে ভারত। আগামী বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এই দিবা-রাত্রির টেস্ট খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। গোলাপি বলের টেস্টটি আহমেদাবাদে হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনার কারণে গেল মার্চ থেকে বিশ্ব ক্রিকেট থমকে যায়। ভারতের ক্রিকেটও যায় থমকে। এখনো করোনার প্রকোপ থাকায় সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। তাই অনেকেই মনে করেছেন ভারত-ইংল্যান্ড সিরিজও মরুর শহরে হতে পারে।

কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দেশের মাটিতেই জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলী।

এ ব্যাপারে গাঙ্গুলী বলেন, এখনো সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমাদের হাতে এখনো চার মাস সময় আছে। তবে দেশের মাটিতে আমাদের ক্রিকেট ফেরানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, আহমেদাবাদ, ধর্মশালা ও কলকাতায় টেস্ট ম্যাচগুলো হতে পারে। এর মধ্যে একটি গোলাপি বলের টেস্টের পরিকল্পনা রয়েছে। সেটি আহমেদাবাদে করার কথা ভাবছি।

মরুর দেশে আইপিএল নিয়ে সন্তোষ প্রকাশ করেন গাঙ্গুলী। সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের মাঠে ফেরানো প্রধান লক্ষ্য ছিলো। এত সুন্দরভাবে সবকিছু হচ্ছে দেখে ভালো লাগছে। কড়া প্রটোকলে থাকলেও খেলোয়াড়রা সবকিছু উপভোগ করছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status