ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরায় ফোর মার্ডার: গ্রেপ্তার আরো ৩ জনকে কারাগারে প্রেরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:35 PM

সাতক্ষীরায় ফোর মার্ডার: গ্রেপ্তার আরো ৩ জনকে কারাগারে প্রেরণ

সাতক্ষীরায় ফোর মার্ডার: গ্রেপ্তার আরো ৩ জনকে কারাগারে প্রেরণ

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুরসহ পরিবারের ৪ সদস্যকে গলাকেটে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আরো তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে তাদেরকে খলসি ও ধানঘরা এলাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। বুধবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইবে সিআইডি পুলিশ।

সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানান, হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে প্রতিবেশি আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক এবং ধানঘরা গ্রামের বাসিন্দা ও শাহিনুরের ঘের কর্মচারি আসাদুলকে গ্রেপ্তার করা হয়। বুধবার আমলী আদালত-৪ এ তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুর তার স্ত্রী ছাবিনা ও পুত্র কন্যাসহ ৪ সদস্যকে গলাকেটে হত্যা করা হয়। রাতে শাহিনুরের শ্বাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডি পুলিশকে। হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুলকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে রায়হানুল ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।


সম্পাদনা: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status