ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ইউএনওসহ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:07 PM

ইউএনওসহ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা

ইউএনওসহ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা

নদীতে ইলিশ রক্ষায় রাতে বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে চলমান অভিযানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দুই পুলিশ সদস্যসহ স্পিডবোটের চালক আহত হয়েছেন। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদীর চন্দ্রমোহন এলাকার ৩নং ওয়ার্ড সংলগ্ন নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরছিল। এ তথ্য জানার পর সেখানে অভিযান চালানো হয়। সেখানে তারা হামলার শিকার হন।

তিনি বলেন, এ অভিযানে অংশ নেন বরিশাল মহানগর পুলিশ-বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার একটি টিমের ১০ পুলিশ সদস্য।

অভিযানের একপর্যায়ে অতর্কিতভাবে একদল লোক তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে অভিযানিক দল সেখান থেকে চলে আসে। এ ঘটনায় দু’ পুলিশ সদস্যসহ তাদের বহনকারী স্পিডবোট চালক আহত হয়েছেন বলে জানান ইউএনও।

বিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান জানান, এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status