ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পাটুরিয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের সারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:05 PM

পাটুরিয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের সারি

পাটুরিয়ায় দীর্ঘ হচ্ছে পণ্যবাহী ট্রাকের সারি

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যসংকটে ৫ দিনের মতো বন্ধ থাকায় চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এতে চরম দুভোর্গে পড়েছেন শ্রমিক ও কাঁচামাল ব্যবসায়ীরা।

বুধবার (২১ অক্টোবর) ঘাট কর্তৃপক্ষ জানায়, নাব্যসংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বিকল্প রোড হিসাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ রয়েছে। এতে ঘাট এলাকায় ৮ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

তবে, যাত্রীবাহী পরিবহন, ছোট যানবাহন, অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। অতিরিক্ত যানবাহন সামাল দিতে ঘাট থেকে ৭ কিমি দূরে যানবাহনকে সারি করে রাখা হচ্ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে এনায়েতপুরী নামের একটি বড় রো-রো ফেরি স্রোতের বিপোরীতে বিকল হওয়ায় পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। এতে ১৮টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় পারের অপেক্ষায় থাকা যানবাহনের শ্রমিক ও ব্যবসায়ীরা রয়েছেন চরম দুর্ভোগে।


সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status