ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
২৫ টাকা কেজিতে আলু দেবে টিসিবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 12:03 PM

২৫ টাকা কেজিতে আলু দেবে টিসিবি

২৫ টাকা কেজিতে আলু দেবে টিসিবি

অস্বাভাবিক দর বৃদ্ধির মধ্যে ক্রেতাদের চাহিদা পূরণে বুধবার (২১ অক্টোবর) থেকে ট্রাক সেলের মাধ্যমে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে টিসিবি আলু বিক্রি শুরু করবে। ২৫ টাকা দরে একজন সর্বোচ্চ দুই কেজি আলু কিনতে পারবেন।

একই সঙ্গে পিঁয়াজ, ভোজ্যতেল, চিনি, মশুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে বলেও জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

গত কয়েকদিন ধরে বাজার আলুর দাম কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এ পরিস্থিতিতে প্রথমে খুচরা বাজারে ৩০ টাকা প্রতি কেজি বিক্রি মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপনন অধিদফতর। এ সিদ্ধান্ত কার্যকর করতে না পারায় আলুর মূল্য পুনর্নির্ধারণ করে খুচরা বিক্রি প্রতি কেজি ৩৫ টাকা। পাইকারি মূল্য ৩০ টাকা এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৭ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status