ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 June, 2026, 4:37 PM

 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ছয়জন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রোগী ৮০৭ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। একই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৯১ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status