ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় সার্জেন্ট নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 11:30 AM

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় সার্জেন্ট নিহত

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় সার্জেন্ট নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক পুলিশের উপপরিদর্শকসহ (সার্জেন্ট) বাবুল শেখ (৫০) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।  যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে কলাপট্টির সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে সার্জেন্ট বাবুল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি পাবনায়। তিনি শনির আখড়ায় পরিবার নিয়ে থাকতেন।



সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status