ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ফারুক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 11:34 AM

ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ফারুক

ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ফারুক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন) ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ভাটারা থানায় কর্মরত পুলিশ পরিদর্শক অপারেশন মো. গোলাম ফারুক।

গত ১৮ অক্টোবর ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে রাজারবাগে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানেই এই সম্মাননা পান গোলাম ফারুক।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কৃষ্ণ পদ রায়সহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মো. গোলাম ফারুক ভাটারা থানার অফিসার ফোর্সদের সঙ্গে নিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য ও অস্ত্র-গুলিসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করেন। একজন দক্ষ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিতি লাভ করেন।

ভাটারা থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. গোলাম ফারুক বলেন, আমি পুলিশে যোগদান করার পর থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাব সেই প্রতিজ্ঞা করেছি। এই অর্জন আমার একার নয় আমাকে যারা সহযোগিতা করেছেন এই অর্জন তাদেরও।

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামের বাসিন্দা মো. গোলাম ফারুক।  জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status