ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, এলাকাবাসী পুলিশে দিল পঞ্চম শ্রেণির ছাত্রকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 October, 2020, 11:25 AM

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, এলাকাবাসী পুলিশে দিল পঞ্চম শ্রেণির ছাত্রকে

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, এলাকাবাসী পুলিশে দিল পঞ্চম শ্রেণির ছাত্রকে

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাছাত্রকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় মামলাও হয়েছে। অভিযুক্ত ছাত্র মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিমুলবাড়িয়া পূর্ব পাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান।

ওসি জানান, খেলা করার সময় প্রতিবেশী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু কন্যাকে পাশের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পরপরই ধর্ষিতার পরিবার শিশুটিকে সদর থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক ধর্ষিতার মেডিকেল সম্পন্ন করতে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

একই সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ধর্ষককে এলাকাবাসী পুলিশের কাছে দিয়ে দেয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় ওই মাদরাসাছাত্রকে আসামি করে মামলা করেছে ধর্ষিতার পরিবার।


সম্পাদনায়:খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status