ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: কুয়েত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 6 October, 2020, 9:29 PM

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: কুয়েত

ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: কুয়েত

ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। ফিলিস্তিনি জনগণ যে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে আসছে তার প্রতি কুয়েতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়িহের সঙ্গে এক বৈঠকে এই সমর্থনের কথা জানান তিনি ঘোষণা করেন।

শেখ নাওয়াফ বলেন, ফিলিস্তিন ইস্যুতে তিনি তার পূর্বসূরীর পদক্ষেপ অনুসরণ করবেন। তাই সব সময় ফিলিস্তিন ও তার জনগণের প্রতি পূর্ণ সমর্থনের নীতি অব্যাহত থাকবে।

প্রেস টিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন শেখ নাওয়াফ। সেসময়ে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে আগের নীতি পরিবর্তন করবে না কুয়েত। ফিলিস্তিনিদের প্রতি কুয়েতের প্রতিশ্রুতি ও সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।সূত্র- মিডল ইস্ট মনিটর



সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status