চাচাতো বোনকে ধর্ষণ, স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ স্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:23 PM
চাচাতো বোনকে ধর্ষণ, স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ স্ত্রীর
একজন নারীর অভিযোগ, তাঁর স্বামী অন্য এক তরুণীকে ধর্ষণ করেছেন। আর সেই তরুণী ওই নারীর চাচাতো বোন। পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুজারখানের বারকি জাদিদে ঘটনাটি ঘটেছে।
নারীর অভিযোগ, ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে রেখেছেন তাঁর স্বামী। পরে ভিডিও দেখিয়ে তার চাচাতো বোনকে ব্ল্যাকমেইল করে আসছেন।
পাকিস্তানি আইনের ৩৭৬ ধারায় মামলা নিয়েছে পুলিশ। এ ব্যাপারে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।