ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ধর্ষণে আইন চুপ কেন? ক্ষিপ্ত প্রিয়াঙ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 October, 2020, 1:14 PM

ধর্ষণে আইন চুপ কেন? ক্ষিপ্ত প্রিয়াঙ্কা

ধর্ষণে আইন চুপ কেন? ক্ষিপ্ত প্রিয়াঙ্কা

ভারতের উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনা বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে। সারা দেশ এই ঘটনার নিন্দায় সরব হয়েছে। তবে শুধু ধর্ষকরাই নয়। পুলিশ ও এই মামলায় সমালোচনার মুখে। গণধর্ষণের পরে তরুণীর ওপরে পাশবিক অত্যাচারা চালায় ধর্ষকরা। হাসপাতালে ১৫ দিন লড়াই করে মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। পরিবারের অনুমতি ছাড়াই পুলিশ তাঁর লাশ পর্যন্ত দাহ করে দেয়। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার এই ঘটনায় সরব হলেন। প্রিয়াঙ্কার দাবি চিৎকার শুনেও আইন মুখে কুলুপ এঁটে রয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়ঙ্কা লেখেন, “অসম্মান, অবমাননা, হেনস্থা, নৈরাশা, দুঃখ, অসহায়ত্ব এই আবেগগুলোই মাথায় ঘুরছে। ওদের সঙ্গে যা হল অমানবিক এবং বর্বরতার সীমা ছাড়ালো। কেন? বার বার। সবসময়ে মহিলা, বাচ্চা মেয়েরা অনবরত ধর্ষণের শিকার হয়ে চলেছে। আমরা কাঁদি। ওরা কাঁদে। কিন্তু তাও কেউ কান্নার শব্দ শুনতে পায় না। এত ঘৃণা কেন? আইন কি এত কান্নার চিৎকার শুনেও মুখ বন্ধ করে রয়েছে? আর কত জন নির্ভয়াকে এমন সহ্য করতে হবে?আর কত বছর ধরে?

প্রিয়াঙ্কার এই পোস্ট মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জাতিসঙ্ঘের  চিলড্রেন ফান্ডের সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন প্রিয়ঙ্কা। ২০১৬ তে তিনি গ্লোবাল ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসাডর হন। তাই এর আগেও নারী অধিকার ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মহিলা উদ্যোগপতিদের উৎসাহ জাগিয়েছেন।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর ওই দলিত তরুণী মায়ের সঙ্গে মাঠে গিয়েছিলেন। তখনই তাঁকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। এরপর তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলে জানা গেছে। শুধু তাই নয় নৃশংসতার মাত্রা এমন জায়গায় পৌঁছয় যে তরুনীর জিভ কেটে দেওয়া হয়। আঘাত এত গভীর ছিল যে তাঁর হাত এবং পা পর্যন্ত অসাড় ছিল।
 
ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁকে জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির সফদর জং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় তিনি রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অসুস্থ অবস্থাতেও ধর্ষকদের নাম জানিয়ে গেছেন তরুণী।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status