ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কক্সবাজার সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তরুণী ধর্ষিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2020, 9:26 PM

কক্সবাজার সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তরুণী ধর্ষিত

কক্সবাজার সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে তরুণী ধর্ষিত

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস।

ধর্ষণের শিকার তরুণী আনুমানিক বয়স ১৮ থেকে বছর। তার বাড়ি চকরিয়া উপজেলায়।

ঘটনায় গ্রেপ্তার ওসমান সরওয়ার (২৬) কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে।  তিনি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী।


অভিযোগের বরাতে ওসি মুনীর-উল গীয়াস বলেন, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় ঘটে। এ পূর্বপরিচয়ের সূত্র ধরে বুধবার বিকেলে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেয়। কিটকট মালিক একপর্যায়ে কৌশলে পাশে নিয়ে তরুণীকে ধর্ষণ করে।

ভুক্তভোগী তরুণীর বরাতে ওসি বলেন, রাতের এক পর্যায়ে ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা জানায় ওই যুবক। পরে গ্রেপ্তার যুবক উর্মি রেস্তোরাঁর পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে ভুক্তভোগী তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান মুনীর-উল গীয়াস।

ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

মুনীর-উল গীয়াস জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আসামি করে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status