ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 October, 2020, 9:23 PM

উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)

উড়ে উড়ে ডাক্তার পৌঁছে যাবেন রোগীর কাছে, গল্প নয় বাস্তব (ভিডিও)

ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের এক গ্রামে ১০ বছরের একটি মেয়ে পাহাড় থেকে পড়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দরকার হয় মেয়েটির। প্রযুক্তিবিদ রিচার্ড ব্রাউনিং এ খবর পান। কিন্তু কী উপায়ে দ্রুত পৌঁছানো যায় আহত মেয়েটির কাছে?

ব্রাউনিং একটি বিশেষ বৈদ্যুতিক স্যুট গায়ে দেন। বৈদ্যুতিক এ স্যুটটির সুইচ চালু করার সঙ্গে সঙ্গে ঠিক ৯০ সেকেন্ডে ডাক্তারসহ উঁচু পর্বতের ওপর দিয়ে গন্তব্যে পৌঁছে যান তিনি।

অনেকেই হয়তো ভাবতে পারেন এটি হলিউডের কোনো মুভির গল্প। এটি আসলে কোনো মুভির গল্প না, আসলে এটি যুক্তরাজ্যের গ্র্যাভেটি ইন্ডাস্ট্রি নামে একটি প্রযুক্তি কোম্পানির উদ্যোগ। কোম্পানিটি ডাক্তারদের জন্য আবিষ্কার করেছে এমন জেট স্যুট। পাহাড়ি বা প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ।

আহত বা অসুস্থ রোগীর কাছে দ্রুত ডাক্তার পৌঁছালে রোগীর সেরে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। গ্র্যাভেটি ইন্ডাস্ট্রির উদ্যোগটির কার্যকারিতা যাচাই করতে প্রথমবারের মতো পাহাড় থেকে পড়ে যাওয়া মেয়েটির চিকিৎসা দিতে যান প্যারামেডিকরা।


জেট স্যুটটি রোগীর কাছে দ্রুত পৌঁছাতে অনেক কার্যকর। হেলিকপ্টার প্যারামেডিক অ্যান্ডি লসন বলেন, এটি জীবন বাঁচাতে সাহায্য করবে।

প্রতিনষ্ঠানটি জানায়, স্যুটটি ঘণ্টায় ৫১ কিলোমিটার বেগে ১২ হাজার ফুট ওপর দিয়ে উড়তে পারে।

ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের লেক ডিস্ট্রিক্ট অঞ্চল হাইকারদের খুব প্রিয়। এ কারণে প্রচুর হাইকার যান সেখানে এবং প্রায়ই দুর্ঘটনাও ঘটে। পর্বতবেষ্টিত এ অঞ্চলে ভবিষ্যতে ডাক্তাররা জেট স্যুট পরে দুর্গম পথ পাড়ি দিয়ে কম সময়ে রোগীর কাছে পৌঁছাবেন। 

সূত্র: ডয়েচে ভেলে।

সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status