রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন ওরফে নিজুকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ সময় ৮৬৫ পিস ইয়াবা ও গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয় তাকে।
এসময় তার রুম তল্লাশি করে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, অ্যামোনেশন ২ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, চাপাতি ৩টি, চাকু ৩টি এবং ছোরা ১টি জব্দ করা হয়।
র্যাব-৩ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর মুগদা এলাকা থেকে গতকাল বুধবার রাত ১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, আসামির কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলের বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি। এই সমস্ত অস্ত্র সে সন্ত্রাসীমূলক কার্যক্রমে এবং মাদক বিক্রির জন্য এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে ব্যবহার করে থাকে।