ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মুজিব বর্ষে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর ২০২০ মাসের কাজের উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 October, 2020, 8:27 PM

মুজিব বর্ষে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর ২০২০ মাসের কাজের উদ্বোধন

মুজিব বর্ষে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর ২০২০ মাসের কাজের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশত বার্ষিকীতে “মুুজিব বর্ষে অঙ্গিকার, সড়ক হবে সংস্কার এই স্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলায় এলজিইডির আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর মাসের কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ০১ অক্টোবর সকাল ১১.৩০ মিনিটে উপজেলা সদরের মাগুড়ার সড়কে এ কাজের উদ্বোধন করা হয়।

 তেঁতুলিয়া উপজেলার প্রধান প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুর রশীদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র শাহা। এছাড়াও এলজিইডির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্যে মাঠ পর্যায়ে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের কর্মকর্তা কর্মচারী, সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠী, জনপ্রতিনিধি সম্পৃক্ততায় জনবল নিয়োগ নির্মাণ সামগ্রী ও  ৪১ জন গরিব, অসহায়, স্বামী পরিতেক্ত্যাদের নিয়ে এর কার্যক্রম শুরু করা  হয়েছে। পরবর্তীতে আরও ৭০ জন নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু  বলেন,  মুজিব শতবার্ষিকী উপলক্ষ্যে গ্রামিণ সড়ক রক্ষনাবেক্ষণ ও সংস্কার কাজকে নিজের মনে করতে হবে। যদিও আগে আমরা নিজের সড়ক নিজেরাই সংস্কার করতাম কিন্তু বর্তমান সরকার গ্রামীণ সড়কগুলোকে রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ করছে।

সম্পাদনা: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status