ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জন্মদিনে ‘আয়রন ম্যান’খ্যাত অভিনেত্রীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 1:37 PM

জন্মদিনে ‘আয়রন ম্যান’খ্যাত অভিনেত্রীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া

জন্মদিনে ‘আয়রন ম্যান’খ্যাত অভিনেত্রীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া

‘আয়রন ম্যান’খ্যাত অভিনেত্রী গিনেথ প্যালট্রোর জন্মদিন ছিলো গত ২৭ সেপ্টেম্বর। স্বাভাবিকভাবেই দিনটিতে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন। অনেকেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে ভক্ত-অনুরাগীর শুভেচ্ছা বার্তার উত্তর দিতে গিয়ে আজব এক কাণ্ড ঘটিয়েছেন বসেন গিনেথ। ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দেন তিনি। এরপর ঘটা করে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়।

তবে নিন্দার চেয়ে সাহসিকতার জন্য প্রশংসা কুড়াচ্ছেন গিনেথ। হলিউডের অন্য তারকারাও তার ছবির প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন ডেমি মুর, নাওমি স্কটের মতো অভিনয়শিল্পীরাও।

১৯৯১ সালে মুক্তি পায় গিনেথ অভিনীত প্রথম ফিচার ফিল্ম ‘শাউট’। এর সাত বছর পর ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার পান তিনি।

২০০৮ সালে ‘আয়রন ম্যান’ সিনেমায় নাম লেখান গিনেথ। এই সিনেমার পেপার পটসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status