ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আর্মেনিয়া-আজারবাইজানকে শান্ত হতে বললেন গুতেরেস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 1:24 PM

আর্মেনিয়া-আজারবাইজানকে শান্ত হতে বললেন গুতেরেস

আর্মেনিয়া-আজারবাইজানকে শান্ত হতে বললেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, অবিলম্বে দু’পক্ষের উচিত সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান বের করা। খবর রয়টার্স ও সিনহুয়ার।

গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, খুব শিগগিরই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ও আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মহাসচিব।

গুতেরেসের পাশাপাশি দু’পক্ষকে দ্বন্দ্ব-সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ওই এলাকায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা দেখছি এই দ্বন্দ্ব থামাতে পারি কি না।

এর পাশাপাশি, একটি বিবৃতিতে দু’পক্ষের সংঘাতের নিন্দা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। দু’দেশের সীমান্তে সশস্ত্র হামলা থামাতে মার্কিন প্রশাসনকে দ্রুত উদ্যোগী হতে বলেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও।  


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status