ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ক্যালিফোর্নিয়ায় কিশোরের সঙ্গে যৌনতায় মেতে জেলে নারী পুলিশ কর্মকর্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 September, 2020, 1:26 PM

ক্যালিফোর্নিয়ায় কিশোরের সঙ্গে যৌনতায় মেতে জেলে নারী পুলিশ কর্মকর্তা

ক্যালিফোর্নিয়ায় কিশোরের সঙ্গে যৌনতায় মেতে জেলে নারী পুলিশ কর্মকর্তা

মাত্র ১৬ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ার ৪৪ বছর বয়সী শাওনা বিশপ স্যাকরামেন্টো কাউন্টি। পুলিশের উপ-প্রধান থাকা অবস্থায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি।

এ ঘটনার জেরে শাওনা বিশপকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ বছর পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন। যৌন অপরাধী হিসেবেও তার নাম তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে গত বছরের জুনে কিশোরের বাবা-মা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর তদন্ত শুরু হয়। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তদন্তকারীরা জানতে পারেন, ২০১৯ সালের মে মাসে কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বিশপ। বিষয়টি জানতে পেরেই বিশপকে আটক করা হয়। এরপর ২০১৯ সালের আগস্টে তিনি ইস্তফা দেন।

তবে পুলিশ বলছে, দায়িত্ব পালন করা অবস্থায় এ ঘটনা ঘটেনি। তিনি ডিউটি পালনের সময়ের বাইরে নিজের বাসায় ওই কাণ্ড ঘটিয়েছেন। এর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সম্পর্ক নেই। এর দায় সম্পূর্ণ বিশপের।

সাম্পাদনায় খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status