ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 September, 2020, 11:42 AM

হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন ফারিয়া

হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহারের সামজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে দেখা মিলবে গতকাল প্লেনে চড়েছেন তিনি। করোনার এই সময়ে প্রথমে মনে হতে পারে, ছবিটি বেশ আগের। তবে সেই ভুল ভাঙবে আরো বেশ কিছু সময় নিয়ে ফারিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে।

গতকাল থেকে একের পর এক ছবি আপলোড করছেন ফারিয়া। সেসব ছবিতে চেক-ইন দেওয়া হচ্ছে দুবাই। যার একটি ছবিতে আছেন হবু বর রনি রিয়াদ রশিদও। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া এটাও জানিয়েছেন, তিনি উঠেছেন ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে।

এরপর খোঁজ নিয়ে জানা গেছে, হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন ফারিয়া। সেখান থেকে ফিরবেন আগামী ৩ অক্টোবর।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার দীর্ঘ সাত বছরের প্রেম শেষে গেল মার্চে বাগদান সেরেছেন। প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরের শেষের দিকে।

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status