ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৪ জেলার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 September, 2020, 10:00 PM

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৪ জেলার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ৪ জেলার সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

দিনাজপুরের বিরামপুরে লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের দুটি বগি। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে বন্ধ রয়েছে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৪টি জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মো. মিজানুর রহমান জানান, শনিবার বিকালে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় বিরামপুর উপজেলার ঢেলুপাড়া নামক স্থানে পৌঁছলে ট্রেনের ‘ঘ’ বগির পেছনের দুটি চাকা এবং ‘গ’ বগির সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি জানান, ওই স্থানে রেললাইনের একটি ব্রিজ সংস্কারের কাজ চলায় আন্তঃনগর ট্রেনটির গতি কম ছিল। ফলে লাইনচ্যুত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনার পর সারাদেশের সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

স্টেশন মাস্টার মিজানুর রহমান আরও জানান, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকাজ শেষ হলেই আবার ট্রেন চলাচল শুরু হবে।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status