ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোলায়মানি হত্যায় জড়িত কাউকে ছাড় দেবেনা ইরান: আইআরজিসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2020, 10:00 PM

সোলায়মানি হত্যায় জড়িত কাউকে ছাড় দেবেনা ইরান: আইআরজিসি

সোলায়মানি হত্যায় জড়িত কাউকে ছাড় দেবেনা ইরান: আইআরজিসি

জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কাউকে ছাড় দেবে না ইরান। দেশটি এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবেই বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুমকির প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

সম্প্রতি মার্কিন পলিটিকো ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ৩ নভেম্বর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লানা মার্ক্সকে হত্যার পরিকল্পনা করছে তেহরান। আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান এ পরিকল্পনা করছে বলে দাবি করে তারা। ইরান এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটির ওপর এর চেয়ে এক হাজার গুণ শক্তিশালী হামলা চালানো হবে বলে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প।

জেনারেল হোসেইন সালামি বলেন, সোলায়মানির হত্যার প্রতিশোধ নেয়ার বিষয়ে কোনো ধরণের দ্বিধা বা সন্দেহের অবকাশ নেই। তবে আপনাদের কি ধারণা যে, প্রতিশোধ নিতে একজন নারীর ওপর হামলা চালাবো আমরা। নারী রাষ্ট্রদূতকে লক্ষ্যবস্তু করা ইরানের পক্ষে অন্যায্য বলেও মন্তব্য করেন তিনি।

জেনারেল সালামি আরো বলেন, আইআরজিসি’র  কুদস ফোর্সের প্রয়াত প্রধান কাসেম সোলায়মানিকে হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে লক্ষ্যবস্ত করবে ইরান। আর এটি ইরানের গুরুতর বার্তা।

ইরানের আঘাতের জবাবে যুক্তরাষ্ট্র এক হাজার গুণ বেশি আঘাত করবে বলে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সালামি বলেন, ইরানের শত্রুদেরকে সর্বত্রই পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজনে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বো আমরা। একজন ইরানিরও যদি চুল পরিমাণ ক্ষতি হয় তবে এর দাঁতভাঙা জবাবে দেবে তেহরান। এটা শুধু মুখের কথা নয়, আমরা সরাসরি হুমকি দিচ্ছি। আমরা সবসময় আমাদের কথার কাজে প্রমাণ দিয়ে থাকি বলেও মন্তব্য করেন তিনি। সূত্র- দ্য জেরুজালেম পোস্ট, পার্সটুডে


সম্পাদনা: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status