ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ছাড়ালো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 10:02 PM

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ছাড়ালো

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ৬১৯ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৫৯ হাজার ১২৫ জন মানুষ। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১০ লাখ ৮২ হাজার ২৪৮ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৭ লাখ ১৫ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬০৫ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৩ জনের। আর আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৩০ হাজার ৪৫৫ জন।

তৃতীয় স্থানে উঠে আসা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ২৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৭৮ হাজার ৪২ জন।

এছাড়া মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৮ হাজার ৩৮১ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪১ হাজার ৬২৮ জনের মৃত্যু ও ৩ লাখ ৬৮ হাজার ৫০৪ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ১৯৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status