ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩
ইতালিতে খুলছে স্কুল, ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 9:59 PM

ইতালিতে খুলছে স্কুল, ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা

ইতালিতে খুলছে স্কুল, ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা

করোনা মহামারির কারণে টানা ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হলো ইতালির স্কুল। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্কুল খোলায় ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত স্কুল প্রাঙ্গণ।

৯ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর টানা ছয় মাস বন্ধ ছিল স্কুল। তবে করোনায় স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীরা। তবে সংক্রমণের মধ্যে স্কুল খুলে দেয়ায় বিপরীত হতে পারে এমন আশঙ্কা করছেন অভিভাবকরা।

এদিকে, কোভিড ঊনিশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় দুশ্চিন্তায় আছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

করোনার আগে বাংলাদেশে বেড়াতে গিয়ে অনেকে আটকে পড়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেক শিক্ষার্থীরা। তবে তারা ফিরে আসার পর স্কুলে যেতে বাধা থাকবে না বলে জানিয়েছে দেশটির সরকার। পাশাপাশি কারোনা সময়ে কেউ যদি আটকে পড়ে, তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় স্কুল করার সুযোগ দিবে শিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, ইতালির পাশাপাশি ইউরোপের আরেক দেশ স্পেনের স্কুল খুলে দেয়া হয়েছে, সোমবার ১৪ সেপ্টেম্বর থেকে। করোনা কাটিয়ে আবারো শিক্ষার্থীদের পদচারণা মুখরিত হবে এমনটা প্রত্যাশা করছেন অনেকে।


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status