ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
রংপুরে গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2020, 7:31 PM

রংপুরে গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ

রংপুরে গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ

রংপুর নগরীর হাজিরহাট গিলাবাড়ি এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গৃহবধূ সদর উপজেলার হাজিরহাট থানার জাজিরহাট গিলাবাড়ি গ্রামের বাসিন্দা। শনিবার সন্ধ্যার দিকে পূর্ব পরিচিত এক ব্যক্তি কৌশলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে কয়েকজন তাকে ধর্ষণ করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তার গোঙানির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে।

এদিকে, রোববার গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি হাজিরহাট থানায় জানান স্বজনরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

এ ঘটনায় রোববার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে হাজিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

হাজিরহাট থানা পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status