ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
বিক্ষোভের মধ্যেই রাশিয়া গেলেন বেলারুশের প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 7:26 PM

বিক্ষোভের মধ্যেই রাশিয়া গেলেন বেলারুশের প্রেসিডেন্ট

বিক্ষোভের মধ্যেই রাশিয়া গেলেন বেলারুশের প্রেসিডেন্ট

বেলারুশে চলমান বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই রাশিয়ায় গিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর রাশিয়া সফর সম্পর্কে নিশ্চিত খবর পাওয়া গেছে।

সোমবার সকালে লুকাশেঙ্কোকে বহনকারী একটি বিমান রাশিয়ার সোচি শহরে অবতরণ করেছে। এর মাত্র একদিন আগেই বেলারুশজুড়ে সরকার-বিরোধী বিক্ষোভ থেকে ৭৭৪ জনকে আটক করেছে দেশটির পুলিশ। এছাড়াও বেলারুশের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার জানিয়েছেন, রাজধানী মিনস্ক থেকেও ৫০০ জনকে আটক করা হয়েছে। রোববার রাজধানী মিনস্কে প্রায় লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়।

এর আগে, গত ৯ আগস্ট বেলারুশে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষোভ-প্রতিবাদ চলছে দেশটিতে। নির্বাচনে কারচুপি করা হয়েছে এমন অভিযোগে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে হাজারো মানুষ।

বেলারুশের বিতর্কিত নির্বাচনের পর প্রথমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে। ক্রেমলিন জানিয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, বিদ্যুৎ, বাণিজ্য এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্প নিয়ে আলোচনা করবেন পুতিন ও লুকাশেঙ্কো। সূত্র- আল জাজিরা


সম্পাদনা: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status