ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
লাকসামে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ করলেন কুমিল্লা জেলা প্রশাসক
শাহ নুরুল আলম
প্রকাশ: Monday, 14 September, 2020, 7:36 PM
সর্বশেষ আপডেট: Monday, 14 September, 2020, 7:54 PM

লাকসামে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ করলেন কুমিল্লা জেলা প্রশাসক

লাকসামে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ করলেন কুমিল্লা জেলা প্রশাসক

কুমিল্লার লাকসামে বিভিন্ন দপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, উপকরন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫নং গৌবিন্দপুর ইউনয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (১৪ সেপ্টেম্বর) সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।

গোবিন্দপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুইয়া,উপজেলা নির্বাহী অফিসার, এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।

এ সময় উপজেলা ভুমি অফিসের আওতায় ভূমিহীনদের মাঝে নতুন বন্দোবস্তকৃত ভুমির খতিয়ান প্রদান, এলজিএসপির সেলাই মেশিন, ফগারমেশিন, চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরন, ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন। সমাজ সেবা অফিসের আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধিদের ভাতা প্রদান। এডিপি’র আওতায় প্রতি স্কুলে খেলাধুলার সামগ্রী বিতরন।

 প্রকল্প বাস্তবায়নের আওতায় শিশু খাদ্য বিতরন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন। কৃষি অফিসের আওতায় শাক সবজির বীজ বিতরন। মৎস্য অফিসের আওতায় জেলেদের মাঝে এ.আই.জি.এ এর আওতায় সেলাই মেশিন বিতরন। জনস্বাস্থ্য প্রকৌশল অফিস আওতায় আর্সেনিকমুক্ত টিউব্রয়েল, পাম্প, ওয়াটার ট্যাংক বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভুূমি উজালা রানী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী জেলা প্রশাসক আবুল ফজল মীর লাকসাম উপজেলার অধীনস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন এরপর তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন  ও লাকসাম পৌরসভা কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কন্যার পরিদর্শন করেন, পৌর মেয়র ও পৌর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এরপর তিনি লাকসাম উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ ও ইসলামী রিসোর্স সেন্টার ডাকবাংলো জায়গা পরিদর্শন করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status