ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
জোনাকি পোকা খেয়ে ব্যাঙের পেটে জ্বলছে আগুন (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:40 PM
সর্বশেষ আপডেট: Monday, 14 September, 2020, 6:42 PM

জোনাকি পোকা খেয়ে ব্যাঙের পেটে জ্বলছে আগুন (ভিডিও)

জোনাকি পোকা খেয়ে ব্যাঙের পেটে জ্বলছে আগুন (ভিডিও)

ক্ষুধা মেটাতে জোনাকি পোকাকে শিকার করেছিল একটি ব্যাঙ। এতেই ঘটেছে অবাক করা কাণ্ড। যা দেখে রীতিমতো চমকে গেছেন প্রত্যক্ষদর্শীরা। আর সেটির একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাজ্জব বনে যান নেটিজেনরা।

ডেইলি মেইলের ইউটিউব চ্যানেল থেকে ব্যাঙের পেটের ভেতরে ঘটা অবাক কাণ্ডের ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি ক্রমশ ইন্টারনেটে ভাইরাল হচ্ছে।

ভিডিওতে ব্যাঙের পেটের ভেতরে জোনাকি পোকার আলো বিকিরণ দেখা যাচ্ছে। যা আগুন জ্বলার মতোই দেখতে মনে হচ্ছে।

৫৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একট ব্যাঙ দেয়ালের সঙ্গে লেপ্টে আছে। আর সেটির পেটে কয়েক সেকেন্ড পরপর আগুন জ্বলছে, যেমনটি রাতের অন্ধকারে জোনাকি পোকা আলো বিকিরণ করে।

ব্যাঙকে দেখার পর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আশ্চর্যও হন। এক পর্যায়ে ব্যাঙটি লাফ দিয়ে ডানদিন থেকে বামদিকে চলে যায়। সেখানেও বেশ কয়েকবার পেটের ভেতরে আলো জ্বলতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, জোনাকি পোকা খাওয়ার পরই ব্যাঙটির পেটে এই আগুনের আভা প্রকাশ পাচ্ছে। যখন ব্যাঙের ভিডিওটি তোলা হয় তখন রাত ছিল।



সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status