ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:45 PM

আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

২০১৯ সালের জন্য সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১৩ সেপ্টেম্বর রোববার বিএমজেএ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। করোনা সংক্রমণের কারণে এবার প্রথাগতভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে বিএমজেএ প্রথমবারের মতো অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে বলে জানা গেছে।

এবারের ৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ বিজয়ীরা হলেন, আজীবন সম্মাননায়- সাবিনা ইয়াসমিন, সেরা সংগীতশিল্পী- আসিফ আকবর (গান: চুপচাপ কষ্টগুলো, গীতিকার ও সুরকার: ইথুন বাবু, সংগীত পরিচালক: ইবি অ্যান্ড রোজেন, লেবেল: ধ্রুব মিউজিক স্টেশন), সেরা গীতিকার- আসিফ ইকবাল (গান: তোমায় নিয়ে, শিল্পী: ইশান, গীতিকার: আসিফ ইকবাল, সংগীত পরিচালনা: অমিত ইশান, লেবেল: গানচিল মিউজিক), সেরা সুরকার- প্রিন্স মাহমুদ (গান: ২১-৫২, শিল্পী: লিমন, পলাশ ও অরণ্য, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক: প্রিন্স মাহমুদ, লেবেল: জি সিরিজ মিউজিক)।

সেরা সংগীত পরিচালক- হাবিব ওয়াহিদ (গান: অবুঝপনা, শিল্পী: হাবিব ওয়াহিদ, গীতিকার: সুহৃদ সুফিয়ান, সুরকার ও সংগীত পরিচালক: হাবিব ওয়াহিদ, লেবেল: এইচ ডাব্লিউ প্রোডাকশন), সেরা শিশুশিল্পী- আতিকা রহমান মম (গান: ও দাদু রাজ্জাক দাদু, গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার, সুরকার ও সংগীত পরিচালক: আলী হোসেন, লেবেল: বাজনা বিডি)।

সেরা প্রযোজনা প্রতিষ্ঠান- ধ্রুব মিউজিক স্টেশন এবং বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড (সংগীতশিল্পী)- বদরুল হাসান খান ঝন্টু (গান: নীল জোছনা, শিল্পী: বদরুল হাসান খান ঝন্টু, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক: রাজেশ, লেবেল: সাদামাটা)।

বিএমজেএ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চের শেষে আনুষ্ঠানিক ভাবে বিএমজেএ অ্যাওয়ার্ড প্রদানের কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলে অনুষ্ঠান স্থগিত করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অবশেষে ভার্চুয়ালভাবেই ৭ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ ঘোষণা ও স্বাস্থ্যবিধি মেনে বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেবার সিদ্ধান্ত নেয়া হয়।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status