ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
শাহজালালে ৬০ লাখ টাকার ৬০টি মোবাইল আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:36 PM

শাহজালালে ৬০ লাখ টাকার ৬০টি মোবাইল আটক

শাহজালালে ৬০ লাখ টাকার ৬০টি মোবাইল আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০টি মোবাইল আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মারুফুর রহমান জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৬০টি (one plus8 pro) মোবাইল  আটক হয়েছে। কমিশনারের কাছে  আসা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত সি শিফট কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে।

তিনি আরো জানান, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর-EK-584 এর যাত্রী জাহাঙ্গীর আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে ৬০টি মোবাইল পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটককৃত মোবাইলের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status