ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি জমি রক্ষায় উদ্বুদ্ধকরণে বিশেষ সভা
তাপস কর
প্রকাশ: Monday, 14 September, 2020, 6:01 PM
সর্বশেষ আপডেট: Monday, 14 September, 2020, 6:04 PM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি জমি রক্ষায় উদ্বুদ্ধকরণে বিশেষ সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি জমি রক্ষায় উদ্বুদ্ধকরণে বিশেষ সভা

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের গ্রামাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমিতে নতুন নতুন বাড়ি ঘর নির্মাণ করা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে একই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে কৃষিজমিতে আবাসস্থল নির্মাণ করে চলেছে। অন্যদিকে কৃষিজমিকে অপরিকল্পিতভাবে মাছচাষের আওতায় আনা হচ্ছে।

ফলে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১% হারে কৃষিজমি কমছে। এভাবে কৃষি জমির পরিমাণ কমতে থাকলে অদূর ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি সৃষ্ট হবে। কৃষকদের বিনা সুদে হাউজিং ঋণ প্রদানের মাধ্যমে সম্মিলিতভাবে একই জমিতে বহুতল ভবন নির্মাণ করলে এবং পরিকল্পিতভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। আজ সোমবার এক বিশেষ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।

উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যে পক্ষে নুরুল ইসলাম সুরুজ, উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার  সানোয়ার রাসেল, উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সহ আরো ৮ জন কৃষক, ৮ জন মৎস্য চাষী ও ৮ জন সমবায়ী সদস্য এ বিশেষ সভায় উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status