ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 6:21 PM

নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত

সচেতন হই, আত্মনির্ভর হই, উন্নয়নের পথে এগিয়ে চলি”—এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ। 

সেমিনারে বক্তারা বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, নারীশিক্ষা, আত্মনির্ভরশীলতা, ইভটিজিং প্রতিরোধ এবং আত্মউন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিশেষ করে কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, নিজেদের অধিকার সম্পর্কে জানা, আত্মবিশ্বাস অর্জন এবং ভবিষ্যতে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

বক্তারা বলেন,একটি সচেতন ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে বয়ঃসন্ধিকাল থেকেই কিশোর-কিশোরীদের সঠিক শিক্ষা, সচেতনতা ও ইতিবাচক মানসিকতা তৈরি করা জরুরি। এ ধরনের সেমিনার তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও আত্মউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোচনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status