ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 6:09 PM

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই

কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ফুলের দোকানসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে।

আজ ১০ নভেম্বর মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, কলেজ মোড়ের টিনশেডের কয়েকটি দোকানে ভোররাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৩টি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status