ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার
‎মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 6:07 PM

ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার

ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার

‎ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সক্রিয় ছাত্রলীগ মোঃ রোহান ইসলাম, মোঃ রবিউল আওয়াল, হাসিবুর রহমান পিয়াসকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

‎গত (৯ নভেম্বর ২০২৬) তারিখ দিবাগত রাত আনুমানিক ০১:৫০ ঘটিকায় একদল দুর্বৃত্ত উক্ত স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরিহিত অবস্থায় এ ঘটনা সংঘটিত করে।

‎ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি চৌকস দল ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তকরণে তদন্ত কার্যক্রম শুরু করে।

‎তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্য ও স্থানীয় পর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

‎গ্রেফতারকৃত সকলের ঠিকানা ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

‎ময়মনসিংহ জেলা পুলিশ অপরাধ দমনে এবং নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অবশিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status