ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 6:39 PM

দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন

দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজের উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিরিশিরি ইউনিয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, আয়-রোজগার ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে।

‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’এ স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। বিশেষ করে নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসাইনের সভাপতিত্বে সঞ্চালনা করেন বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির।

এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর-কলমাকান্দার সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতিনিধি এবং কৃষক কার্ডের সদস্য উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, পৌর বিএনপির সহসভাপতি আইনুল হক বুলবুল এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মাইনুল হাসান, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মাস্টার, গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাসান এবং উপজেলা যুবদল নেতা রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কেবল একটি আর্থিক সহায়তার কর্মসূচি নয়; এটি অসচ্ছল পরিবারের স্বস্তি, নারীর মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা। সঠিকভাবে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে অসচ্ছল পরিবারগুলোর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবারের নারীরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবেন, বাড়বে পারিবারিক নিরাপত্তা ও স্বচ্ছলতা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status