ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বিস্ফোরণ, আহত তিন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 September, 2020, 5:54 PM

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বিস্ফোরণ, আহত তিন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ

ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বিস্ফোরণ, আহত তিন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ

রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে কামানের ব্যারেল ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পশ্চিম রাজস্থানের জয়সলমের জেলার পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জের এই দুর্ঘটনায় তিনজন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ আহত হয়েছেন। তাঁদের দেশটির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভারতের স্থানীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনা ও ডিআরডিওর বিশেষজ্ঞদের সামনে দুই ভারতীয় সংস্থা নির্মিত কামানের পরীক্ষা চলছিল। কিন্তু পরীক্ষার সময় হঠাৎই কামানের ব্যারেল ফেটে বিস্ফোরণ হয়। এতে আহত হন সেনার তিন বিশেষজ্ঞ। দ্রুত তাঁদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের অবস্থার উন্নতি হয়েছে।

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে পোখরান ফিল্ড ফায়ারিংয়ে বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চলছে। দেশে নির্মিত ৫২ ক্যালিবার হোয়াইটজার ও ১৫৫ এমএম-এর কামানের পরীক্ষা করা হয়েছে। পোখরানের ফায়ারিং ফিল্ড সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেনার বিভিন্ন যুদ্ধাস্ত্রের পরীক্ষা হয়। এর আগেও পরীক্ষার সময় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

সম্পাদনা: মোঃ রাসেল আহমেদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status