ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঘুমে নাক ডাকে বাবা, বিরক্তিতে পিটিয়ে হত্যা করলো ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 7:29 PM

ঘুমে নাক ডাকে বাবা, বিরক্তিতে পিটিয়ে হত্যা করলো ছেলে

ঘুমে নাক ডাকে বাবা, বিরক্তিতে পিটিয়ে হত্যা করলো ছেলে

ঘুমের সময় নাক ডাকে বাবা। ছেলের কাছে এটাই নাকি বাবার অপরাধ। বাবার নাক ডাকার কারণে বিরক্ত তার ছেলে। নাক ডাকা নিয়ে ঝামেলা করে একপর্যায়ে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো ছেলে।

এই ঘটনাটি উত্তরপ্রদেশের পিলভিট জেলার সৌধা গ্রামে ঘটেছে। নিহত ওই বাবার নাম রামস্বরূপ বয়স ৬৫ বছর। পরিবারে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে নবিন এবং ছোট ছেলে মুকেশ। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতে ছোট ছেলে মুকেশকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন রামস্বরূপের স্ত্রী। বাড়িতে ছিলো বড় ছেলে নবিন। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাবার সঙ্গে নানা বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত নবিনের। ওইদিন রাতে নাক ডাকা নিয়ে রামস্বরূপ ও নবিনের মধ্যে অশান্তি শুরু হয়। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিলো। এরপরেই উত্তেজিত হয়ে লাঠি নিয়ে বাবার ওপর আক্রমণ করে নবিন। জ্ঞান শূন্য হয়ে নিজ বাবাকে মারধর করে সে। মার খেয়ে একপর্যায়ে খাট থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান রামস্বরূপ। এরপরই সেখান থেকে পালিয়ে যায় নবিন।

ওই ঘটনার পর ছোট ছেলে মুকেশকে ফোন করে এলাকাবাসী। খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি ফেরে সে। এরপর গুরুতর আহত রামস্বরূপকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সেরামউ উত্তর পুলিশের এক কর্মকর্তা জানান, পারিবারিক অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। নাক ডাকা নিয়েই বাবা ও ছেলের মধ্যে ঝামেলা হচ্ছিলো। তখনই রেগে গিয়ে বাবাকে মারতে থাকে ছেলে। তাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status