ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সামাজিক দূরত্ব মেনে খুলছে ইউরোপের যৌনপল্লীগুলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 August, 2020, 6:47 PM

সামাজিক দূরত্ব মেনে খুলছে ইউরোপের যৌনপল্লীগুলো

সামাজিক দূরত্ব মেনে খুলছে ইউরোপের যৌনপল্লীগুলো

করোনা পরিস্থিতিতে ইউরোপে লকডাউন শিথিল হবার পর সেখানকার বিভিন্ন দেশে যৌনপল্লীগুলোও খুলতে শুরু করেছে। বিবিসি জানায়, চলতি সপ্তাহের সোমবার খুলে গেছে গ্রিসের যৌনপল্লীগুলো। তবে সেখানে ‘সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার’ কড়া নিয়ম বেঁধে দেয়া হয়েছে। অস্ট্রিয়াও ঘোষণা করেছে আগামী ১ জুলাই সেদেশের যৌনপল্লীগুলো খুলবে।

করোনা মহামারির কারণে ইউরোপের সেক্স ইন্ডাস্ট্রিতে চরম বিপর্যয় নেমে এসেছে। যৌনকর্মীরা তাদের স্বাস্থ্য এবং জীবিকা–দুটি নিয়েই আতংকের মধ্যে আছেন। এর মধ্যে স্পেনের যৌনকর্মীদের করুণ অবস্থার কথা উঠে আসে বার্তা সংস্থা এএফপির মে মাসের এক প্রতিবেদনে। পরিস্থিতির তিক্ততা নিয়ে এক যৌনকর্মী বলেছিলেন, স্পেনের ক্লাব মালিকেরা সব মেয়েদের রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে।

ওই মাসের শেষের দিকে লকডাউনে যৌনপল্লী খুলে দেওয়ার দাবি জানায় জার্মানির যৌনকর্মীরা। এর জন্য দেশটির এমপিদের কাছে তারা খোলাচিঠিও দিয়েছে। স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থার মধ্যেই যৌনপল্লীগুলো খুলে দেয়া হোক, এটিই তাদের দাবি। এদিকে লকডাউনসহ অন্যান্য বিধিনিষেধ শিথিল করার পর ইউরোপের বেশ কয়েকটি দেশে আবার করোনাভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপে করোনাভাইরাসের ফের সংক্রমণের এই অবস্থাকে ভাইরাসটির ‘লক্ষণীয় পুনরুত্থান’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status