ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 2 August, 2020, 9:30 PM

নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে মামাতো-ফুপাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। তাদের এক জনের বয়স ৯ বছর ও একজনের বয়স ৭ বছর। ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- ঘোড়াঘাট উপজেলার ১নম্বর বুলাকিপুর ইউনিয়নের গ্রামের কৃষ্ণরামপুর মাটিয়াল পাড়া গ্রামের মৃত কবিরুল ইসলামের মেয়ে মোছা. মেহেনাজ (৯) এবং ৩নম্বর সিংড়া ইউনিয়নের নায়েব আলীর ছেলে কামরুল হাসান (৭)।

মেহেনাজের লাশ বিকাল সাড়ে ৫টায় এবং কামরুল হাসানের লাশ সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার করে ডুবুরিরা। আজ রবিবার উপজেলার করতোয়া নদীর নুনদহ ঘাটে গোসল করতে যায় শিশু মোছা. মেহেনাজ ও কামরুল হাসান। নদীর পানিতে নামার পর শিশু দুটি তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুজি করে খুঁজে না পাওয়ায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ডুবুরি এসে তাদেরকে উদ্ধার করে। মামাতো-ফুপাতো ভাই বোন এক বাড়িতেই থাকত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status