ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ত্রিভুজ প্রেমে প্রভা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 6:00 PM

ত্রিভুজ প্রেমে প্রভা

ত্রিভুজ প্রেমে প্রভা

ঈদের হাসির গল্পের ভিড়ে দেখা যাবে ‘মন’ নামের পুরোপুরি রোমান্টিক একটি নাটক। এটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু।
পরিচালনায় আছেন সকাল আহমেদ। এতে প্রধান চরিত্র লতা হিসেবে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে। তার স্বামী আরিফ ভূমিকায় জোভান আহমেদ এবং প্রেমিক আবরার চরিত্রে মিশু সাব্বির।

গল্পে দেখা যাবে, আরিফ ও লতা ইন্দোনেশিয়ায় এসেছে হানিমুনে। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। চেনা-জানা না হলেও একজন আরেকজনকে পেয়ে বেশ সুখি তারা। একদিন বিকালে লতা হোটেল থেকে বের না হওয়ায় আরিফ নিজেই একা একা সি বিচে ঘুরতে যায়। হাঁটতে হাঁটতে চোখের সামনে একটা ছেলেকে পড়ে যেতে দেখে এগিয়ে যায়। কথা শুনে বুঝতে পারে ছেলেটা বাঙালি। নাম আবরার। কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না সে। আরিফ সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। ছেলেটাকে তার হোটেলে পৌঁছে দেয়। রুমে ঢুকে তাকে বিছানায় শুইয়ে দিতে গেলে তার পকেট থেকে মোবাইল ফোনটা পড়ে যায়। আরিফ হাতে তুলে নিয়ে দেখে ফোনের ডিসপ্লেতে ছেলেটার সঙ্গে লতার ছবি।
মেয়েটি কে, জানতে চাইলে আবরার বলে তার হারানো প্রেমিকা! কথায় কথায় তাদের প্রেমের গল্প বলে ফেললো। পাঁচ বছরের প্রেম ছিল তাদের। তাকে ঠকিয়ে কিছুদিন আগে এক ব্যবসায়ী ছেলেকে বিয়ে করে লতা। গল্পটা শুনে চমকে যায় আরিফ। লতা তাকে বলেছে সে কখনও কারও সাথে প্রেম করেনি। আবরারকে কিছু না বলে আরিফ নিজের হোটেলে ফিরে আসে।
লতাকে কৌশলে তার অতীতের কথা জিজ্ঞেস করে। যথারীতি অস্বীকার করে স্ত্রী। কিন্তু আরিফ নিজেকে বোঝাতে পারছে না। এক পর্যায়ে আবরারকে লতার সামনে নিয়ে আসে সে। এরপরই বের হয়ে আসে আসল ঘটনা।

ঈদের দ্বিতীয় দিন (২ আগস্ট) রাত ৯টা মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status