ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভারতের অমিত শাহ করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 5:53 PM

ভারতের অমিত শাহ করোনায় আক্রান্ত

ভারতের অমিত শাহ করোনায় আক্রান্ত

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্তের খবর দিয়েছেন বিজেপির এই নেতা।

টুইটে তিনি বলেছেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায়, আমি পরীক্ষা করিয়েছিলাম। পজিটিভ রিপোর্ট এসেছে। আমার শারীরিক অবস্থা ভালো রয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। গত কয়েকদিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার অনুরোধ করছি এবং পরীক্ষা করুন।

এদিকে, দেশটিতে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রমণ এবং মৃত্যু। টানা চতুর্থ দিনের মতো ভারতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শনিবার দেশটিতে ৫৪ হাজার ৭৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।

তার আগে, শুক্রবার একদিনে সর্বোচ্চ ৫৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। করোনায় প্রাণহানির সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন এবং মেক্সিকোর পর পঞ্চমস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৭ হাজার ৪৫২ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status