ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদে নতুন পোশাক ও মেহেদী না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2020, 2:01 PM

ঈদে নতুন পোশাক ও মেহেদী না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঈদে নতুন পোশাক ও মেহেদী না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

বড় ভাইয়ের সামর্থ্য না থাকায়, বোনের আবদার রক্ষা করতে পারেননি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঈদের নতুন পোশাক ও মেহেদীর আবদার পূরণ করতে না পারায় বড় ভাইয়ের ওপর অভিমান করে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা নুরুল হক পাড়ার নোয়ার নাতির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী সোনিয়া আক্তার (১১) একই ওয়ার্ডের আবুল খায়ের এর মেয়ে এবং সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক বলেন, নিহত সোনিয়া তার বড় ভাইয়ের কাছে ঈদের নতুন পোশাক ও মেহেদীর আবদার করে। কিন্তু নিহতের বড় ভাইয়ের সামর্থ্য না থাকায়, বোনের আবদার রক্ষা করতে পারেননি। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরে গলায় ফাঁস দেয়। পরে, পরিবারের সদস্যরা ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শনিবার (১ আগস্ট) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status