ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়ল মসজিদের সিলিং
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 August, 2020, 12:52 PM

জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়ল মসজিদের সিলিং

জামাত শুরুর আগে বিকট শব্দে ভেঙে পড়ল মসজিদের সিলিং

বরিশাল নগরীর একটি মসজিদে নামাজ শুরুর পূর্ব মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে মুসল্লিদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ইমাম তাৎক্ষণিক মাইকে বিষয়টি বুঝিয়ে বললে স্বাভাবিক হয় পরিস্থিতি।  শনিবার সকাল ১০টার দিকে নগরীর চকবাজার  এবাদুল্লাহ জামে মসজিদে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় এবং ১০টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত শুরুর পূর্ব মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কোনও হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়।
পরে শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status